জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে
হিজরি ১৪৪৮ সালের শুরু উপলক্ষে জ্যোতির্বিদ্যাগত হিসাব-নিকাশে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২০২৭ সালের রমজানের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনের সম্ভাব্য তারিখ।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম এক-তৃতীয়াংশে পড়বে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের প্রথম দিন হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)