তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন শাকিব-ইধিকা | STAR NEWS
দুই সিনেমা, দুই সুপারহিট। একসঙ্গে পর্দায় এলেই যেন দর্শকদের বাড়তি উন্মাদনা তৈরি হয়। তাই নতুন সিনেমার ঘোষণা আসতেই আবারও শাকিব খান ও ইধিকা পালের জুটিকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। গুঞ্জন উঠেছে, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে আবারও দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে।
ইতোমধ্যে সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকা কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।